Thursday, 14 March 2024

علوم البلاغة العربية: التشبيه وأركانه وأقسامه

  


التشبيه وأركانه وأقسامه

التشبيه

التشبيه— আভিধানিক অর্থ সাদৃশ্য স্থাপন করা। পরিভাষায়কোন এক বিশেষ গুণে দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে তুলনা করা। যেমন

 البنت كالقمر في الجمال 

(মেয়েটি সৌন্দর্যে চাঁদের মতো)


أركان التشبيه

তাশবীহ-এর আরকান বা সদস্য চারটি।

( المشبه— উপমার দ্বারা যার বিবরণের ইচ্ছা করা হয়।

( المشبه به— যার সঙ্গে কারও তুলনা করা হয়।

এই المشبه’ ও المشبه به ’ –কে একসঙ্গে ‘ التشبيهطرفا ’ বলা হয়।

( أداة التشبيه — যে অব্যয়গুলির সাহায্যে উপমা সাদৃশ্য প্রকাশ করা হয়।

( وجه الشبه — যেই গুণে বস্তু দুটিকে তুলনা করা হয়।

 

 أداة التشبيه

উপমার অব্যয়— 

(কখনও হরফ হয় যেমন— كـ– كأنّ 

(কখনও ক্রিয়া (ফেহয় যেমন— يحاكي - يشبه – يماثل 

(কখনও বিশেষ্য (ইসমহয় যেমন— مثل - شبه – نظير

 

محمد كالأسد في الشجاعة

محمد 

كــــــ

الأسد 

في الشجاعة

المشبه

أداة التشبيه

المشبه به

وجه الشبه 

 

أنواع التشبيه من حيث أداته ووجهه

الأداة’ ও وجه الشبه ’ –এর দৃষ্টিকোণ থেকে তাশবীহের বিভক্তিকরণ

التشبيه المرسل

যে তাশবীহে الأداة’ –এর উল্যেখ থাকে। যেমন

العلم  كـالنور


التشبيه المؤكد 

যে তাশবীহে الأداة’ –এর উল্যেখ থাকে না। যেমন

العلم نور

التشبيه المفصل 

যে তযশবীহে وجه الشبه ’ –এর উল্যেখ থাকে। যেমন

البنت كالقمر في التلألأ


التشبيه المجمل 

যে তাশবীহে وجه الشبه ’ এর উল্যেখ থাকে না। যেমন

العلم كـالنور


 التشبيه البليغ

যে তাশবীহে الأداة’ ও وجه الشبه ’ উভয়ের উল্যেখ থাকে না। যেমন

الجهل موت والعلم حياة


 التشبيه التام

যে তাশবীহে الأداة’ ও وجه الشبه ’ উভয়ের উল্যেখ থাকে। যেমন

أنت تحاكي البحر سماحة وكرما

 

এছাড়া তাশবীহকে আরও কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। যথা

التشبيه التمثيل 

যে তাশবীহে وجه الشبه’ কোন একক বস্তু নয় বরং কয়েকটা বস্তুর সম্মিলিত রূপ হয়। যেমন মুতান্নাবীর উক্তি সাইফুদ্দৌলাহ প্রসঙ্গেঃ

يهز الجيش حولك جانبيه     كما نفضت جناحيها العقاب

উল্লেখিত উদাহরণটিতে কবি একটি চিত্রের সঙ্গে আরেকটি চিত্রকে তুলনা করেছেন। দুই পাশেই সৈন্যবাহিনী মাঝে সাইফুদ্দৌলাহ ও তাঁদের নড়াচড়া যেন কোন বাজপাখি তার ডানা মেলে আগিয়েযাচ্ছে।

 

التشبيه الضمني 

যাতে তাশবীহের প্রচলিত ও পরিচিত রূপে উপমা প্রকাশ করা হয় না। বরং বাক্যে তা অনুভূত হয়। যেমন আবু তাম্মাম বলেছেনঃ

لا تنكري عطل الكريم من الغنى     فالسيل حرب للمكان العالي

 

التشبيه المقلوب 

যাতে মুশাব্বাহ’-কে মুশাব্বাহ বিহি’ করে দেওয়া হয় অর্থাৎ তাশবীহকে উল্টে দেওয়া হয়এটা প্রকাশ করার জন্য যে তার মধ্যে গুণ অধিক মাত্রায় আছে। যেমন-

وبدا الصباح كأن غرته     وجه الخليفة حين يمتدح

 

আরবি উপমা ও তার প্রকার-প্রকরণ 

No comments:

Post a Comment