الأسماء
الخمسة وإعرابها
পাঁচটি বিশিষ্ট
বিশেষ্য- أب
- أخ - حم - فو- ذو। ষষ্ট বিশেষ্য ‘هن’-টি
নিয়ে বৈয়াকরণদের মতবিরোধ রয়েছে। আরবি ব্যাকরণে এই পাঁচটি বিশেষ্যের
স্বরচিহ্ন প্রদানের ভিন্ন নিয়ম রয়েছে।
স্বরচিহ্ন—
(ক) কর্তৃবাচ্য
অবস্থায় ‘و’
(ওয়াও) হবে, যেমন—
أبو
أحمد رجل صالح
(খ) কর্মবাচ্য
অবস্থায় ‘ا’
(আলিফ) হবে, যেমন—
شاوِرْ
أباك في الأمور المهمة
لَعلَّ أخاك يَعْلَمُ الأمرَ
(গ) সম্বন্ধসূচক
অবস্থায় ‘ي’
(ইয়া) হবে, যেমন—
صِلْ
أصدقاءَ أبيكَ
أرسلتُ
رسالةً الكترونيةً إلى أخيكَ
শর্তাবলী—
এই
বিশেষ্যগুলিকে উক্ত স্বরচিহ্ন প্রদানের জন্য নিম্নবর্তী শর্তগুলি আরোপ করা
হয়েছে-
(ক) এই
বিশেষ্যগুলি ‘মুযাফ’-রূপে ব্যবহার হবে।
(খ) ‘ياء المتكلم’
–এর দিকে মুযাফ হবে না।
(গ) শব্দগুলি
মূল রূপেই থাকবে, ‘তাসগীর’ রূপে নয়।
(ঘ) শব্দগুলি
একবচন রূপে থাকবে। দ্বিবচন বা বহুবচন হলে তার স্বরচিহ্নের নিয়ম ভিন্ন।
(ঙ) ‘فم’
শব্দের ‘م’ বিলুপ্ত হয়ে যাবে।
(চ) ‘ذو’
শব্দটি কোন বিশেষ্যের দিকে মুযাফ হবে; কোন সর্বনামের দিকে নয়।

No comments:
Post a Comment