الاســتــعـــــــارة وأقسامها
الاستعارة –
এক প্রকার المجاز اللغوي; তা হল তাশবীহের কোন এক প্রান্তকে অর্থাৎ মুশাব্বাহ বা মুশাব্বাহ বিহিকে লোপ করা। الاستعارة-তে সর্বদা المشابهة –এর সম্পর্ক বিদ্যমান।
المشبه به –এর উল্যেখের দৃষ্টিকোণ থেকে الاستعارة দু’ ভাগে বিভক্ত। যথা— (ক) تصريحية (খ) مكنية
تصريحية –
যে ইস্তি‘আরাতে মুশাব্বাহ বিহির শব্দটি উল্যেখ থাকে। যেমন—
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
আমি তোমার নিকট একটি গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষজনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো।
উক্ত আয়াতে الظلمات দ্বারা الضلال-কে বোঝানো হয়েছে; আর النور দ্বারা الهداية ও الإيمان-কে বোঝানো হয়েছে। এখানে বাস্তবে ছিল—
الضلال كالظلمات والهداية كالنور
তাই এখানে মুশাব্বাহকে লোপ করে মুশাব্বাহ বিহি الظلمات والنور-কে উল্যেখ করা হয়েছে।
مكنية –
যে ইস্তি‘আরাতে মুশাব্বাহ বিহিকে লোপ করে তার কোন সম্পর্কিত বস্তু দ্বারা তার প্রতি ইঙ্গিত করা হয়। যেমন হাজ্জাজ বলেছিলেন—
إني لأرى رؤوسا قد أينعت وحان قتافها إني لصاحبها
আমি লক্ষ্য করছি, বেশ কিছু মাথা পেকে গেছে, তাদের কাটার সময়ও হয়ে গেছে, আর আমিই তা কাটবো।
আলোচ্য উদাহরণটিতে الرؤوس-কে الثمرات-র সঙ্গে তুলনা করা হয়েছে। মূল বাক্যটি হতো—
إني لأرى رؤوسا كالثمرات قد أينعت
অতঃপর মুশাব্বাহ বিহি الثمرات শব্দটিকে লোপ করে তার সম্পর্কিত বস্তু أينعت দ্বারা তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
তাছাড়া যে শব্দে الاســتــعـــــــارة সংঘটিত হয় তার প্রকৃতির দৃষ্টিকোণ থেকে الاســتــعـــــــارة -কে দু’ ভাগে বিভক্ত করা হয়। যথা— (ক) أصلية (খ) تبعية
أصلية –
যে ইস্তি‘আরার শব্দটি جامد اسم হয়। যেমন—
أحبّك يا شمس الزمان وبدره
হে যুগের সূর্য ও চন্দ্র আমি তোমাকে ভালোবাসি।
উল্যেখিত উদাহরণটিতে আমরা লক্ষ্য করছি যে, ইস্তি‘আরা شمس ও بدر শব্দদ্বয়ে সংঘটিত হয়েছে। আর এ দু’টি শব্দই হল جامد اسم বা মৌলিক বিশেষ্য।
تبعية –
যে ইস্তি‘আরার শব্দটি اسم مشتق অথবা فعل হয়। যেমন—
ولما سكت عن موسى الغضب أخذ الألواح
আর যখন মুসা (আঃ)-এর ক্রোধ শান্ত হল, তিনি ফলকগুলো নিলেন।
আমরা এই উদাহরণে লক্ষ্য করছি যে, انتهاء الغضب অর্থাৎ সমাপ্তিকে السكوت অর্থাৎ শান্ত বা নীরব হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ফলে এর মূল রূপ ছিল—
انتهاء الغضب كالسكوت
অতঃপর মুশাব্বাহ বিহি السكوت-কে মুশাব্বাহ الانتهاء-র জন্য ইস্তি‘আরা স্বরূপ ব্যবহার করা হয়েছে। তারপর السكوت হতে سكت শব্দটিকে انتهى অর্থে ব্যবহার করা হয়েছে। আর এই শব্দটি হল فعل বা ক্রিয়াপদ।
আরবি অলঙ্কারশাস্ত্র। রূপক। রূপকালংকার।

No comments:
Post a Comment